স্কুলব্যাগে ফেনসিডিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অভিনব কৌশলে ফেনসিডিল পাচার চলছে। পুলিশি নজর এড়াতে স্কুলব্যাগে করে ফেনসিডিল পাচার করছেন মাদক ব্যবসায়ীরা।
গতকাল রোববার সকালে নগরের রেলস্টেশন এলাকায় এক তরুণের কাছে থাকা স্কুলব্যাগ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। ওই তরুণের নাম মনজুর (১৮)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকশিমনার মো. বাবুল আক্তার গ্রেপ্তার তরুণ মনজুরের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোকে বলেন, জেলার সাতকানিয়া এলাকার জনৈক আক্তারের সঙ্গে ছয় মাস আগে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মনজুর গত শনিবার ভাটিয়ারীতে আক্তারের ভাড়া বাসায় যান।