স্কুলভ্যান উল্টে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় গতকাল রোববার মাইক্রোবাসের ধাক্কায় লোটাস কলেজিয়েট স্কুলের ভ্যান উল্টে চালকসহ অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ সূত্র জানায়, চালক ফজলু শেখ (৪৫) এবং শিক্ষার্থী মেহরাব (১০), সিয়াম (৮), আলমাস (১০), কেয়া (৯), মৃত্তিকা (১২), আবদুর রাব্বী (৯) আহত হন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কাজী শফিউল আজম বলেন, দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।