স্কুলমাঠে জুয়া-লটারি, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে প্রশাসনের অনুমতি ছাড়াই বিদ্যালয় ছুটি দিয়ে মাঠে মেলার নামে জুয়া-লটারি চলছে। এর প্রতিবাদ করায় মেলা আয়োজক কমিটির সদস্যরা আওয়ামী লীগের সভাপতিকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। জুয়ার আসর থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে হিন্দুদের পাঁঠা বলি উপলক্ষে ভূতবাড়ীর একটি মাঠে প্রতি বছর এক দিনের জন্য এই মেলার আয়োজন করা হতো। দুই বছর ধরে মেলা কমিটির লোকজন ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করছেন। এতে দুই দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ রাখা হচ্ছে। প্রশাসনের অনুমতি ছাড়াই গতকাল মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয় ছুটি দিয়ে মাঠে বসানো হয়েছে জুয়া ও লটারি।
ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম এর প্রতিবাদ করায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রানা আহমেঞ্চদ ও সাবেক যুবলীগ নেতা শাহ আলম, সুজন, রাজ্জাকসহ মেলা কমিটির সদস্যরা তাঁকে লাঞ্ছিত করেন। পরে থানা পুলিশ জুয়ার আসর থেকে আবদুল করিম, কামাল উদ্দীন ও আবদুল বারেক নামে তিনজনকে আটক করে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘শুধু মেলা হলে আমার আপত্তি ছিল না। বিদ্যালয়ের মাঠে মেলায় অবৈধভাবে জুয়া-লটারি কোনোভাবেই মেনে নেওয় যায় না। এলাকার পরিবেশ রক্ষায় তাঁদেরকে মেলায় জুয়া বন্ধ রাখতে বলা হয়েছে। এ কারণে তাঁরা আমার কাছে মেলার খরচা বাবদ টাকা দাবি করেছেন। রাজি না হওয়ায় আমাকে লাঞ্ছিত করা হয়েছে।’
ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ আলী সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের মাঠ ব্যবহারের জন্য মেলা কমিটি এক দিনের জন্য আবেদন করেছে। কিন্তু অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নেই। তার পরও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্তে এক দিনের অনুমতি দেওয়া হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিদ্যালয় বন্ধ রেখে মাঠে মেলা বসানোর বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রানা আহমেঞ্চদ বলেন, সভাপতি রফিকুল ইসলাম বিদ্যালয়ের মাঠে মেলার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডা হয়েছে। তাঁকে কেউ লাঞ্ছিত করেনি। মেলায় জুয়ার অপবাদ দিয়ে তিনি নিজেকে ভালো সাজানোর নাটক করছেন।
ধুনট থানার পরিদর্শক মোবারক হোসেন বলেন, মেলায় জুয়া-লটারির কোনো অনুমতি নেই। জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।