স্কুলশিক্ষক গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতদের হামলায় গৃহকর্তা, স্কুলশিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ স্কুলশিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাসিন্দা এরালিয়া বাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দের হামিদপুরের বাসায় হানা দেয়। ডাকাতরা জানালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিমিঞ্চ ও পরিবারের লোকজনকে বেঁধে মারধর শুরু করে। এ সময় গৃহকর্তা চিৎকার শুরু করলে ডাকাতরা গুলি ছোড়ে।