প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলা নামক স্থানে গতকাল বুধবার আতিকুর রহমান নামের এক স্কুলশিক্ষক বাসের ধাক্কায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে। তিনি উপজেলার কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এলাকাবাসী জানান, গতকাল বিকেলে আতিকুর রহমান মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় মারা যান।