স্কুলশিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ধনঞ্জয় মণ্ডল (৩০) নামের একজন শিক্ষক নিহত ও তাঁর স্ত্রী বিজলী রানি মণ্ডল (২৮) আহত হয়েছেন। গতকাল সোমবার শ্যামনগর উপজেলার সরদার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
ধনঞ্জয় ও বিজলী রানি শ্যামনগরের ৮০ নম্বর পশ্চিম আঠুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের বাড়ি একই উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দম্পতি মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জ থেকে শ্যামনগরে আসছিলেন। মুন্সিগঞ্জ-শ্যামনগর সড়কে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাস তাঁদের ধাক্কা দেয়।