স্কুলশিক্ষক নিহত

মাদারীপুরে আশীষ কুমার (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কাঠেরপুল এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশীষ কুমার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া কেডিডিএ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মাদারীপুর থেকে ঢাকাগামী সোনালি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।