স্কুলশিক্ষক ফরিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদ জমাদ্দার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রোববার মো. মুকুল হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মুঠোফোনে কথোপকথনের সূত্র ধরে গতকাল সকালে গৌরনদী পৌরসভার দিয়াশুর এলাকা থেকে মুকুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শিক্ষক ফরিদকে (২৮) গত বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত হত্যা করে। এ ঘটনায় ওই দিনই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. কাজল হাওলাদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গৌরনদী থানায় হত্যা মামলা করা হয়।গ্রেপ্তার হওয়া মুকুল আসামি নয়নের মামাতো ভাই।