স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠদানরত অবস্থায় শ্রেণীকক্ষ থেকে বাইরে ডেকে নিয়ে শেখ মিজানুর রহমান (৪২) নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাবিবপুর গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে।মিজানুর রহমান হাবিবপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলা দেড়টার দিকে হাসানুজ্জামান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। হাসানুজ্জামান পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর মায়ের সঙ্গে মিজানুর রহমানের অনৈতিক সম্পর্ক ছিল। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষককে হত্যা করেছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, হাসানুজ্জামানসহ হাবিবপুর গ্রামের কয়েকজন যুবক প্রায়ই বিদ্যালয় চত্বরে মাদক সেবন করতেন। মিজানুর বিদ্যালয় এলাকায় মাদক সেবন না করার জন্য হাসানুজ্জামানকে কয়েকবার সতর্ক করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসানুজ্জামান এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।শ্যামনগর থানার ওসি আমীর তৈমুর জানান, এ ঘটনায় হাসানুজ্জামানকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা শেখ আব্বাস আলী।