স্কুলশিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে স্কুলশিক্ষক আসমা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
বরিশালে স্কুলশিক্ষক আসমা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

বরিশালে স্কুলশিক্ষক আসমা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে গতকাল বুধবার অশ্বিনীকুমার হলের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
বরিশাল সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, আসমা আক্তারের পরিবারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
অশ্বিনীকুমার হলের সামনে সকাল ১০টায় সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন হয়। একই সময় নলসিটি উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। বেলা ১১টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, অ্যাসিড নিক্ষেপকারী মাসুদ আলমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। একই সঙ্গে অন্য আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে এ অপরাধ কমে আসবে। আসামিরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে আসতে না পারে, সে জন্য পুলিশসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
বক্তারা আরও বলেন, অ্যাসিডের সহজলভ্যতার কারণে অহরহ নারীরা অ্যাসিড-সন্ত্রাসের শিকার হচ্ছেন। এ জন্য অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ ও নজরদারি থাকা দরকার।
এদিকে আসমা আক্তারের ছোট বোন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক সুমি আক্তার জানান, উন্নত চিকিৎসার জন্য আসমাকে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।