প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে এক স্কুলশিক্ষকের (৩৬) বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই শিক্ষক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।