স্কুলশিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় ওবাইদুর রুস্তম (৩৮) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ওবাইদুর রুস্তম পীরগঞ্জের বিপিবি উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক এবং ভেমটিয়া গ্রামের বাসিন্দা। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই শিক্ষক বুধবার রাত আটটার দিকে মোটরসাইকেলে করে পীরগঞ্জ যাচ্ছিলেন। এ সময় পয়েন্ধা গ্রামে একটি মিনিবাসকে সাইড দিতে গিয়ে বাসের ধাক্কায় তাঁর মোটরসাইকেল খালে উল্টে পড়ে তিনি আহত হন। প্রথমে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাঁকে দিনাজপুর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।