স্কুলশিক্ষকের লাশ উদ্ধার পরিবারের অভিযোগ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল বৃহস্পতিবার মোজামেঞ্চল হক (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মোজাম্মেলের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে। মোজাম্মেলের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন মোজাম্মেল। দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করেন। পরে এলাকাবাসী তাঁর লাশ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আড়িয়াল খাঁ নদীর পাড়ে দেখতে পান। খবর পেয়ে পুলিশ মোজামেঞ্চলের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মোজাম্মেলের ছেলে মাজাহারুল হক জানান, সিরাজুল ইসলাম নামের তাঁর এক চাচাতো ভাই প্রতারণা করে তাঁর বাবার কাছ থেকে প্রায় নয় মাস আগে ভিটাবাড়িসহ ২০ শতক জমি লিখে নেন। এ ব্যাপারে জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক হয়। তিনি আরও বলেন, ‘আমার বাবাকে সিরাজুল শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ফেলে রাখেন। এ ঘটনার পর থেকে সিরাজুল পলাতক রয়েছেন।’ এ ব্যাপারে কথা বলতে সিরাজুলের বাড়ি গিয়েও কাউকে পাওয়া যায়নি।ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ভূঞা জানান, মোজাম্মেল একজন সহজ-সরল লোক। সিরাজুল প্রতারণা করে তাঁর কাছ থেকে জমি নিবন্ধন করে নিয়েছেন। এলাকাবাসী তাঁকে জানিয়েছেন, ওই জমি ফেরত দিতে হবে—এমন আশঙ্কায় সিরাজুল এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।