স্কুলশিক্ষিকা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা আক্তার গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সকালে উপজেলার বোদা-বড়শশী সড়কের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি বড়শশী ইউনিয়নের কাজীপাড়ায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিনা তাঁর স্বামী মনোয়ার হোসেনের মোটরসাইকেলে করে স্কুল থেকে বেতনের টাকা উত্তোলনের জন্য বোদায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে শাড়ির আঁচল লেগে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এস এম মাহবুব উল আলম তাঁকে মৃত ঘোষণা করেন।