স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল রোববার ওই শিক্ষিকার স্বামী কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ওই শিক্ষিকা (২৪) গত শনিবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার টোক বাসস্ট্যান্ড এলাকা থেকে জাহাঙ্গীর (৩০) নামের এক ব্যক্তি তাঁর সাত-আটজন সহযোগীর সহায়তায় অস্ত্রের মুখে ওই শিক্ষিকাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওই শিক্ষিকার পারিবারিক সূত্রের ভাষ্যমতে, জাহাঙ্গীরের বাড়ি নেত্রকোনার মদনে। তিনি ওই শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিলেও তারা এতে রাজি হয়নি। এর পর থেকে জাহাঙ্গীর তাঁকে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন। পারিবারিক সূত্র জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর পারিবারিকভাবে একজন শিক্ষকের সঙ্গে ওই শিক্ষিকার বিয়ে হয়। এতে জাহাঙ্গীর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।