স্কুলশিক্ষিকাকে কুপিয়েছে ডাকাতেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের এক বাড়িতে রোববার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা বাড়ির গৃহবধূ ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাসকে (২৮) কুপিয়ে সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।আহত শিক্ষিকাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন শর্মিষ্ঠা বিশ্বাস জানান, রোববার রাত দুটার দিকে ২০-২২ জন ডাকাত তাঁর শ্বশুর জয়দেব বিশ্বাসের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে ৪৩ হাজার টাকা, পাঁচ ভরি ওজনের সোনার গয়না, চারটি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসিপত্র লুটপাট করে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা তাঁর মাথায় এলোপাতাড়ি কোপ দেয়। পরে তাঁর ঘরে ঢুকে ডাকাতেরা আরও ৫০ হাজার টাকা, ছয় ভরি সোনার গয়না, দুটি মোবাইলসহ মোট সাত লক্ষাধিক টাকার মালামালা নিয়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী খান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।