স্কুলশিক্ষিকার বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের কলেজপাড়ায় এক স্কুলশিক্ষিকার বাসা থেকে পুলিশ গতকাল বুধবার রোমেচা খাতুন (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে। এ সময় ওই স্কুলশিক্ষিকা ও তাঁর মামাতো ভাই আমিরুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।রোমেচা সদর উপজেলার মির্জাপুর গ্রামের দিনমজুর আবদুর রশীদের মেয়ে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা খাতুন পাঁচ বছর ধরে কলেজপাড়ার ওই ভাড়াবাড়িতে রয়েছেন। চার বছর আগে শিশু রোমেচা তাঁর বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয়। গতকাল বিকেলে শিক্ষিকা মাহমুদার চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গিয়ে শিশু রোমেচার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়।মাহমুদা খাতুন প্রথম আলোর কাছে দাবি করেন, প্রতিদিনের মতো তিনি রোমেচাকে বাসায় রেখে স্কুলে যান। বিকেল পাঁচটার দিকে তিনি বাসায় ফিরে রোমেচার ঝুলন্ত লাশ দেখতে পান। মাগুরা সদর থানার এসআই দাউদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।