স্কুলে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার হলি লাইফ কিন্ডারগার্টেনে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে গেছে বিপুল পরিমাণ বইসহ কয়েকটি শ্রেণীকক্ষ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় স্কুলটি বন্ধ ছিল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি