স্কুলে উপস্থিতি বাড়াতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় মাস পর আজ শনিবার থেকে সিলেটের বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। আর এ খবর ছাত্রীদের কাছে পৌঁছে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে এক অভিনব ব্যবস্থা। স্কুল খোলার খবর জানাতে এলাকায় মাইকিং করা হয়েছে। প্রচারণা চালানো হয়েছে মসজিদে মসজিদে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয় থেকে বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। কিন্তু সময়মতো পাঠসূচি শেষ করার জন্য শনিবার থেকে তারা কয়েকটি শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আপাতত অষ্টম ও দশম শ্রেণীর পাঠদান শুরু হবে। এরপর পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রেণীর পাঠদানও শুরু হবে। কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয় খুলে দেওয়ার এ সিদ্ধান্ত ছাত্রীদের কাছে পৌঁছে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার এলাকায় মাইকিং এবং আশপাশের গ্রামের মসজিদে প্রচারণা চালানো হয়।