
আমি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়াই। এই বয়সের ছেলেমেয়েরা না ছোট, না বড়। তাই এই সময়টা ওরা নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়৷ কোনটা ভুল আর কোনটা ঠিক, অনেক সময় তারা সেটা বুঝতে পারে না। আমি অনেক দিন সানিডেইলের ‘স্টুডেন্ট কাউন্সেলর’ ছিলাম৷ বয়ঃসন্ধিকালের অনেক শিক্ষার্থী আমার কাছে তাদের নানা ধরনের অভিজ্ঞতার কথা বলত৷ নিজের শারীরিক পরিবর্তনের কারণেও অনেকে বিষণ্ন থাকে৷ কাউকে কিছু বলতে ভয় পায়৷ এই সময়ে সবচেয়ে দরকার পরিবার ও কাছের মানুষদের সহানুভূতি৷ শিক্ষকেরও সচতেন থাকা জরুরি৷ শিক্ষকেরা যদি পড়ানোর পর বাড়তি সময় পান, তাহলে এই সময়টা তাদের এসব বিষয়ে বোঝাতে পারেন। এ বয়সে কোনো ধরনের নিয়ম-শৃঙ্খলা মানতে চায় না। তবুও তাদের সঙ্গে রূঢ় আচরণ করা ঠিক হবে না৷ আমি মনে করি, প্রতিটি স্কুলে একজন করে মনোরোগ বিশেষজ্ঞ থাকা উচিত৷
ইরফাত আজিজ
শিক্ষক, সানিডেইল স্কুল, ঢাকা