স্কুলে ডিজিটাল ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু হয়েছে। গতকাল বেলা সোয়া ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ডিজিটাল ল্যাব কার্যক্রমের উদ্বোধন করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শুভাঢ্যা উচ্চবিদ্যালয়, তেঘরিয়া উচ্চবিদ্যালয়, ওরিয়েন্ট টেক্সটাইল মিলস স্কুল, নতুন বক্তারচর স্কুল অ্যান্ড কলেজ, আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মগাঁও উচ্চবিদ্যালয় ও জাজিরা উচ্চবিদ্যালয়। এদিকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান প্রমুখ।