স্কুলে বাড়তি ভর্তি ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে বাড়তি ভর্তি ও পুনর্ভর্তি ফি আদায়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম নগর শাখা।মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক আল কাদেরী, নাঈমা খালেদ, মাহফুজা মলি প্রমুখ। বক্তারা বলেন, উন্নয়নের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হাজার হাজার টাকা আদায় করছে। তারা এ ক্ষেত্রে সরকারের নীতিমালাও মানছে না। বক্তারা এসব বাড়তি ফি আদায় বন্ধ, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো ও নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান।