স্কুলে যাওয়ার পথে বাসচাপা, ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ায় বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম মিজানুর রহমান (১২)। সে রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও মালুমঘাট এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সকাল ১০টার দিকে মিজানুর রহমান স্কুলে যাওয়ার উদ্দেশ্যে মালুমঘাট স্টেশন সড়কের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাচ্ছিল। এ সময় চকরিয়া থেকে কক্সবাজারমুখী একটি বাস ওই ছাত্রকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় মিজানুর।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম উদ্দিন বলেন, বাসচালক নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।