স্কুলে যাচ্ছে রেজবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচার বন্দী ঘর থেকে মুক্ত হয়ে ২২ দিন পর গতকাল মঙ্গলবার আবার স্কুলে যাওয়া শুরু করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রেজবিনা। গতকাল মুজিবনগরের বাগোয়ান সরকারি মাধ্যমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, রেজবিনা আক্তারকে পেয়ে তার সহপাঠিরা আনন্দ প্রকাশ করছে।এ সময় রেজবিনা জানায়, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও শিক্ষকেরা এগিয়ে এসেছেন। না এলে হয়তো তার শিক্ষাজীবন থেমে যেত।মুজিবনগরের ইউএনও মুকতার হোসেন জানান, বাল্যবিবাহের জন্য রেজবিনার ওপর যেন চাপ, নির্যাতন করা না হয় সেটা তার চাচাদের ডেকে বলা হয়েছে। রেজবিনাকে নিয়ে ২২ এপ্রিল প্রথম আলোয় ‘পড়াশোনা বন্ধ রেজবিনার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।