প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম শ্রেণীর ছাত্র শাহ আলম (১৪) ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাড়ি রাজশাহীর মতিহার থানার মির্জাপুর গ্রামে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ মাইনুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাকে প্রায়ই কেমোথেরাপি নিতে হয়। চিকিৎসকেরা বলেছেন, এভাবে নিয়মিত কেমোথেরাপি দেওয়া গেলে শাহ আলম সুস্থ হয়ে উঠবে। তবে এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু তার রিকশাচালক বাবা মমতাজ আলীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। ছয়জনের সংসারখরচ ও ছেলের চিকিৎসাব্যয় চালাতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব। এ অবস্থায় সমাজের হূদয়বান মানুষের কাছে ছেলের চিকিৎসার্থে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: হানিফ, সঞ্চয়ী হিসাব নং-২৮৮৫১৫, অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। যোগাযোগ: ০১৯১৩৩৬২৬৬৮। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।