স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার সৈয়দ জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বিশাল রেইনট্রি গাছ প্রভাবশালী এক ব্যক্তি কেটে ফেলেছেন। গত শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল বন্ধ থাকার সুযোগে গাছটি কাটা হয়।
ওই ব্যক্তির নাম নয়া মিয়া সিকদার। তিনি বলেন, গাছটি তাঁর জমিতে এবং গাছটি তাঁর নিজের।
স্কুলের প্রধান শিক্ষক আক্তার ফারুক মুঠোফোনে বলেন, ১৫ বছরের পুরোনো ওই গাছটি স্কুলের সীমানায় রয়েছে। স্কুল বন্ধের সুযোগে গাছটি কাটা হয়। নিষেধ করা হলেও প্রভাবশালীরা তা মানছেন না। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, গাছটি উদ্ধারের চেষ্টা করে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম বলেন, ‘গাছ কাটার খবর পেয়েছি। গাছটি উদ্ধার করার উদ্যোগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’