স্কুলের চারটি গাছ কাটলেন দাতা সদস্যরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ দাতাসদস্যদের পরিবারের সদস্যরা কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুল কর্তৃপক্ষ, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত এক সপ্তাহে সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে দুটি রেইনট্রি, একটি আমগাছ ও একটি জারুলগাছ কেটে নিয়ে গেছেন দাতাসদস্য সামছুল হুদার স্ত্রী ফিরোজা বেগম, ছেলে সাইফুল ইসলাম, মিজানুর রহমান ও অপর দাতাসদস্য আহসান উল্লাহর স্ত্রী মনোয়ারা বেগম। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক করিমুল হক বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা করেছেন। করিমুল হক জানান, বর্তমান হাল খতিয়ানে স্কুলের নামে ৬৪ শতাংশ ভূমি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা ওই জায়গা থেকে গাছগুলো কেটেছেন। অভিযুক্ত মিজানুর রহমান বলেন, ‘আমরা স্কুলকে আরও কম জায়গা দান করেছি।’