স্কুলের জমিতে প্রকৌশলীর কার্যালয় নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সভার আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৈয়দ মোশাহিদ আহমদ।
প্রাক্তন ছাত্র এহসান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. মবশ্বির আলী, প্রাক্তন শিক্ষক মো. আরজু মিয়া, প্রাক্তন ছাত্র কর্নেল (অব.) আবদুল মতিন, নিলিমেষ ঘোষ, আবদুর রহমান ও বর্তমান ছাত্র আরাফাত রহমান।
বক্তারা বলেন, যদি সরকারি উচ্চবিদ্যালয়ের ভূমিতে কার্যালয় তৈরির সিদ্ধান্ত থেকে প্রকৌশল অধিদপ্তর না সরে, তাহলে পূজার বন্ধের পর ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।