স্কুলের পাকা ভবন পেয়ে খুশি শিশুরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামের একমাত্র স্কুলের ভবনটি পাকা করা হয়েছে। শুধু বিদ্যালয় নয়, গ্রামবাসী পেয়েছে দুর্যোগ আশ্রয়কেন্দ্রও। প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘কাঁকড়াবুনিয়া প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও দুর্যোগ নিরাপত্তা কেন্দ্র’। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী শনিবার নবনির্মিত বিদ্যালয় ভবনটি উদ্বোধন করেন। রামপাল উপজেলা চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সাংসদ হাবিবুন নাহার তালুকদার, বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুর্যোগ সহায়তা কমিটির সভাপতি মো. রহমতুল্লাহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিল, ‘আমাদের গ্রাম’-এর নির্বাহী পরিচালক রেজা সেলিম প্রমুখ।