স্কুলের বেতন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে বেসরকারি একটি ইংরেজি স্কুলের অস্বাভাবিক বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরিচালনা কমিটির কাছে সঞ্চারকলিপি দিয়েছেন অভিভাবকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বিদ্যালয় প্রাঙ্গণের সামনে এ কর্মসূচি পালন করেন। শহরের চাঁদমারী এলাকায় অবস্থিত এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকেরা সকালে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে অভিভাবকেরা এই দাবি বাস্তবায়নে পরিচালনা কমিটির কাছে একটি সঞ্চারকলিপি পেশ করেন।