স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যানিকেতন হাইস্কুলের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিন আরা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছামাদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিদ্যানিকেতন হাইস্কুল ট্রাস্টের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, ট্রাস্টি সদস্য শাহনাজ বেগম প্রমুখ। ২০০৭ সালে ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিদ্যানিকেতন হাইস্কুল। বর্তমানে এ সংখ্যা প্রায় ১ হাজার। বিজ্ঞপ্তি।