স্কুলের মাঠে নির্মাণসামগ্রী সমাবেশ হয় না এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢোকার পথে বালু, মাঠ পাথরে ভরা। হাঁটাচলার উপায় নেই। হালকা বাতাসেই বালু উড়ে যাচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের চোখে। বাইরে বসানো পিচ-পাথরের মিশ্রণ তৈরির যন্ত্রের বিকট শব্দে পাঠদান ব্যাহত হচ্ছে। মাঠের এ অবস্থায় বিদ্যালয়ে মাস খানেক ধরে সমাবেশ (অ্যাসেমব্লি) হয় না। এ অবস্থা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, পাশের রাস্তার কাজের জন্য ঠিকাদার মাঠে মালামাল রেখেছেন। এ কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করে এক মাসের অধিক সময় পার হলেও তাঁরা কোনো সমাধান পাননি। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও তাঁরা কর্মসূচি পালন করতে পারেননি। বিদ্যালয়ের শিক্ষার্থীসংখ্যা ২৪৪ জন।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ঘরের বারান্দায়ও রাখা হয়েছে পাথর-বালু। বিদ্যালয়ের গোটা মাঠই দখল করে ঠিকাদার মালামাল রেখেছেন। মাঠে বালু-পাথরের স্তূপ। মাঠের এক পাশে পিচ-পাথর মেশানোর যন্ত্র।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রজব আলী জানান, বালু-পাথরের জন্য তাঁদের খুব সমস্যা হচ্ছে। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের কোলাহল, যন্ত্রের শব্দ ছাড়াও চুলার আগুনের তাপে বিদ্যালয়ের সামনের গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমেঞ্চদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহামঞ্চদকে অবহিত করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। বিদ্যালয়ের মাঠের এই অবস্থা থাকলে শিশুরা চলাফেরা করতে পারে না। বারান্দার পাশে বালু-পাথর থাকায় ঠিকমতো ক্লাস নেওয়া যাচ্ছে না। তার পরও কষ্ট করে পাঠদান চালানো হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ঠিকাদার শাহিন আহমেঞ্চদ শুক্রবার (১ মার্চ) বলেন, রাস্তার কাজ হচ্ছে জনগণের স্বার্থে। এ কারণে বিদ্যালয়ের মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তা ছাড়া ওই ঠিকাদারের সঙ্গে অনেক কাজ করতে হয়। তাই অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু কাজ আপাতত বন্ধ থাকায় ঠিকাদার মালামাল সরিয়ে নিচ্ছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহামঞ্চাদ বলেন, বিদ্যালয়ের মাঠে মালামাল রাখায় পড়ালেখায় বিঘ্ন ঘটছে। বিষয়টি নিয়ে তিনি ওই ঠিকাদারের সঙ্গে কথা বলবেন।