স্কুলের মাঠে ষাঁড়ের লড়াই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সদর উপজেলার নন্দীপুর গ্রামের সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত ষাঁড়ের লড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। লড়াইয়ের নামে জুয়া খেলার অভিযোগ ওঠায় গতকাল মঙ্গলবার প্রশাসন এ আয়োজন বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় তরুণেরা বিদ্যালয়টির মাঠে গতকাল ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেন। এ জন্য প্রধান শিক্ষক একদিনের ছুটি ঘোষণা করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘বিদ্যালয় ছুটি দিয়ে ষাঁড়ের লড়াই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বেলা ১১টায় পুলিশ ওই মাঠে আসে। পরে তাঁরা আয়োজকদের সঙ্গে কথা বলে লড়াই বন্ধ করে দেয়।নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দাবি করেন, গতকাল সকাল সাতটায় সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে গিয়ে ষাঁড়ের লড়াই বন্ধ করে দেওয়া হয়েছে।