প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরে কালেক্টরেট স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন পরিচালিত এই স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে। সকাল ১০টায় জিলা স্কুলের বর্ধিত কলেজ ভবনের নিচতলায় স্কুল কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। বরিশাল জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক, ব্রজমোহন (বিএম) কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক এস এম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বরিশাল অফিস