স্কুলের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা কৈলাস চন্দ্র সেনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জহিরুল হক, সাবেক শিক্ষক আবদুল মান্নান, লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন প্রমুখ। ১৮৯৩ সালের ২৩ জানুয়ারি বিচারপতি কৈলাস চন্দ্র সেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।