প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মশালা। সাত দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাছাইকৃত বাচ্চাদের ঢাকায় নিয়ে দুই মাসের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। ১৪ জুন সকাল নয়টা থেকে কর্মশালাটি অনুষ্ঠিত হবে খুলনা স্টেডিয়াম জিমনেসিয়ামে। চলবে ২১ জুন পর্যন্ত। এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।