প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্পাহানী বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টস স্কোয়াশ ওপেন টুর্নামেন্ট ২০১৭ গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সুইমিংপুল চত্বরে শুরু হয়েছে। বাংলাদেশ স্কোয়াশ রেকেট ফেডারেশনের সহযোগিতায় চট্টগ্রাম ক্লাব লিমিটেড এই টুর্নামেন্টের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী লিমিটেডের পরিচালক মির্জা সাকিব ইস্পাহানী। চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্কোয়াশ রেকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হামিদ, চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ কমিটির আহ্বায়ক ইউসুফ আলী মনসুর প্রমুখ।