স্কোয়াড্রন লিডার মামুনুর হার্ট অ্যাটাকে মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মামুনুর রশিদ আকস্মিক হূদেরাগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন। তাঁর মৃত্যুর অস্বাভাবিক কোনো কারণ পাওয়া যায়নি বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। চমেকের ফরেনসিক বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার নাথ বলেন, ‘স্কোয়াড্রন লিডার মামুনুর হার্ট অ্যাটাকে মারা গেছেন। ভিসেরা প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।’ প্রসঙ্গত, ৫ এপ্রিল দুপুরে নগরের স্টেশন রোডের হোটেল সিলভার ইন থেকে মামুনুরের লাশ উদ্ধার করে পুলিশ। আনোয়ারার তালসরা দরগাহে র‌্যাবের ডাকাতির ঘটনায় বিমানবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ত থাকার বিষয়টি তদন্ত করতে তিনি গত ৩ এপ্রিল চট্টগ্রামে এসেছিলেন।