স্ক্যানসিমেন্ট-প্রিমিয়ার হোটেল চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের (এইচসিবিএল) ব্র্যান্ড স্ক্যানসিমেন্ট এবং প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ঢাকায় হোটেল হিলটন নির্মাণ প্রকল্পে কেবল স্ক্যানসিমেন্ট ব্যবহার করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এইচসিবিএলের পক্ষে পরিচালক (বিপণন ও বিক্রয়) সৈয়দ আবু আবেদ সাহের এবং প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মঈন ইকবাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।