স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে প্রহরী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বিবিসি স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঙচাঁন ত্রিপুরার (৫৬) বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার নতুনপাড়া গ্রামে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, রাত একটার দিকে জাহাজটির ডেক থেকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় হাত ফসকে নিচে পড়ে যান রঙচাঁন ত্রিপুরা। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।