প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতিল লোহার (স্ক্র্যাপ) বদলে চট্টগ্রাম বন্দরে আরও দুটি কনটেইনার খালি পাওয়া গেছে। গতকাল রোববার বন্দর ইয়ার্ডে কনটেইনার দুটি খুলে এ চিত্র দেখতে পান শুল্ক কর্মকর্তারা। এর আগে গত বুধবার চারটি কনটেইনার খালি পাওয়া যায়। এ নিয়ে মোট ছয়টি কনটেইনার খালি পাওয়া গেছে।আমদানির কাগজপত্র অনুযায়ী, এ ছয়টি কনটেইনারে ৬৬ হাজার ১৭৬ ডলার মূল্যমানের ১৩৯ টন স্ক্র্যাপ আমদানি হয়। সীতাকুণ্ডের এসএল স্টিল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এসব পণ্য আমদানির ঘোষণা দেয়।চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার জুয়েল আহমেদ গতকাল বলেন, ‘ছয়টি কনটেইনারই খালি পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’