প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার টেক্সটাইলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০১২ অর্থবছর শেষে ১৮ শতাংশ হারে নগদ এবং ১৫ শতাংশ হারে বোনাস শেয়ার অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে অবস্থিত স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের ফ্যাক্টরিতে অনুষ্ঠিত কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রত্না পাত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।