স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার টেক্সটাইল লিমিটেড ২০১১ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের ১৭তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।গাজীপুরের কাশিমপুরে সরদাগঞ্জ এলাকায় অবস্থিত স্কয়ার টেক্সটাইল কারখানায় ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, ইনডিপেনডেন্ট ডিরেক্টর এম সেকান্দার আলী, পরিচালক চার্লস সি আর পাত্র, কবির রেজা, প্রধান অর্থ কর্মকর্তা আলমগীর হোসেন ও কোম্পানি সচিব খন্দকার হাবিবুজ্জামান।সভা শেষে চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।