স্কয়ার ফার্মার বিক্রয় ও বিপণন সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস অ্যাগ্রোভেট ডিভিশনের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েলস এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ব্যবস্থাপনা সমন্বয়ক এরিক এস চৌধুরী, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সারা দেশ থেকে আসা মেডিক্যাল প্রমোশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০১২ সালে কোম্পানির সাফল্য ও ২০১৩ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।