স্কয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঢাকা ইউনিটের কর্মকর্তাদের নিয়ে গাজীপুরে স্কয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মেল ডাবলসে ডুয়াল ড্রাগন দলকে হারিয়ে সেফ ডিনামাইট দল চ্যাম্পিয়ন হয়। ভেটেরান ডাবলসে নওয়াবুর রহমান ও আশরাফুল ইসলামের দল চ্যাম্পিয়ন হয়।

গাজীপুরের কালিয়াকৈরের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যান্ট-সংলগ্ন রেসিডেন্স মাঠে বুধবার সন্ধ্যায় ফাইনাল খেলা শেষে স্কয়ার ফার্মার হিউম্যান রিসোর্স বিভাগের সিনিয়র ম্যানেজার রাজিব আমিন রানার সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিরেক্টর টেকনিক্যাল অপারেশনস নওয়াবুর রহমান, হেড অব কোয়ালিটি অ্যাসিওরেন্স তরুণ চুফ ও ডিজিএম প্রোডাকশন অমলেশ চন্দ্র সোম।

নারী ও পুরুষ কর্মকর্তাদের নিয়ে ২৮টি দলকে চারটি গ্রুপে ভাগ করে লিগভিত্তিক এ টুর্নামেন্ট শুরু হয় গত ১১ জানুয়ারি। ভেটেরান কমপিটিশন, ওমেন কমপিটিশন ও মিক্সড ডাবলস নামে তিনটি বিভাগে টুর্নামেন্ট হয়। ভেটেরান সিঙ্গেলসে মীর মোতাহার হোসেন, ফিমেল সিঙ্গেলসে সামিয়া পারভিন এবং মিক্সড ডাবলসে মীর মোতাহার হোসেন ও সামিয়া পারভিনের দল চ্যাম্পিয়ন হয়।