স্টামফোর্ডে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গত সোমবার নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক নতুন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহাম্মেদ বলেন, ‘বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান বলেন, লক্ষ্যহীন পথে না চলে নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে এগিয়ে যেতে হবে। জীবন উপভোগ করতে হবে এবং জানার পরিধি সম্প্রসারিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বক্তব্য দেন। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিবেদক