স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ইকোনমিকস এসে রাইটিং কনটেস্টের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগে ইকোনমিকস এসে রাইটিং কনটেস্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য রুমানা হক। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ, নগদ সম্মানীসহ মূল্যবান উপহারসামগ্রী ছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। বিজয়ী তিনজন হলেন জিন্নাত আরা রেশমা, তাবাসসুম তাজিন ও মো. সাদবিন হোসাইন। বিজ্ঞপ্তি