স্টামফোর্ড ও গ্রিন ইউনিভার্সিটির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা, দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপের চতুর্থ দিনে গতকাল শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি জয় পেয়েছে।

ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ৫২ রানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে হারায় স্টামফোর্ড ইউনিভার্সিটি। ম্যাচসেরা হন বিজয়ী দলের সাদ্দাম। দুপুরে ইস্টার্ন ইউনিভার্সিটির মুখোমুখি হয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই ম্যাচে ৮৩ রানের জয় পায় গ্রিন ইউনিভার্সিটি।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২০০৬ সাল থেকে প্রতিবছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে ফেয়ার প্লে কাপ আয়োজন করে আসছে। এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করছে ১২টি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি