প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ কে এম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির স্ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হান্নান ফিরোজের জামিন আবেদন নাকচ করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ছয় দিনের রিমান্ড শেষে আজ বুধবার হান্নান ফিরোজকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হান্নান ফিরোজ স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক ওই ইউনিভার্সিটির অন্যতম পরিচালক।