প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের সাবেক উপাচার্য এম এ হান্নান ফিরোজকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ১৯ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম দুর্বৃত্তদের গুলিতে আহত হন। ধানমন্ডির ৯/এ সড়কে তিনি হামলার শিকার হন বলে তাঁর গাড়িচালক ও পুলিশ দাবি করেছিল।
এ ঘটনার পর গত ১৬ জুলাই ভোররাতে ধানমন্ডির বাসা থেকে হান্নান ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে শামীমকে হত্যার চেষ্টা করা হয় বলে তদন্তের দায়িত্বে থাকা র্যাব কর্মকর্তারা জানান।